ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে মারলেন ছেলে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২৮ জুলাই ২০২০
বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে মারলেন ছেলে
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে মারলেন ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার ভাওড়া ইউপির কামারপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত নয়সুন্দরী বেগম ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, সকালে মহর আলী তার মায়ের কাছে বিড়ি খাওয়ার জন্য টাকা চায়। এ সময় তার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মহর আলী ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা বটি দিয়ে তার বৃদ্ধা মাকে কোপাতে থাকে। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। 

স্থানীয়রা আরো জানান, মহর আলী মাদকাসক্ত ছিলো। সে মাঝে মাঝে কিছুটা মানসিক ভারসাম্যহীন আচরণ করতো। আর এ কারণে প্রায় সাত বছর আগে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। তার ১০ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকারী মহর আলীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!