[ দেশজুড়ে ]
সিলেটে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট আম্বরখানা-এয়ারপোর্ট রোডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকের আহমদ নগরীর উপশহরের ডি-ব্লকের ২৬ নম্বর রোডের ৩ নম্বর বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। তিনি নগরীর নর্থইস্ট কলেজের শিক্ষার্থী।
সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সন্ধ্যায় এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা-বাগান এলাকার সামনে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিন আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকের মারা যান। আহতদের মধ্যে একজনের নাম শান্তনু ও অপরজনের নাম রোম্মান আহমদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!