ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যানার টাঙিয়ে বিক্রি করছিলেন করোনার প্রতিষেধক!

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২২ জুলাই ২০২০
ব্যানার টাঙিয়ে বিক্রি করছিলেন করোনার প্রতিষেধক!
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে করোনার ভুয়া প্রতিষেধক বিক্রির খবরে অভিযান চালিয়ে বিশ্বজিৎ আচার্য্য নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই থানার উত্তর কাট্টলী এলাকার ভাস্কর আচার্য্যের ছেলে।

বুধবার দুপুরে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দোকানের সামনে ব্যানার টাঙিয়ে করোনার ভুয়া প্রতিষেধক বিক্রি করছিলেন বিশ্বজিৎ আচার্য্য। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এএসপি মামুন আরো জানান, বিশ্বজিৎ আচার্য্যের বাবা হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তবে চিকিৎসক হিসেবে নিজের কোনো নিবন্ধন তিনি দেখাতে পারেননি। করোনার ভুয়া প্রতিষেধক বিক্রি করে সবার সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!