[ দেশজুড়ে ]
জামালপুরের আকাশে নৌকা ঘুড়ি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
আকাশে উড়ছে বিশাল নৌকা ঘুড়ি। অবাক হলেও সত্যি ছোট খাট নয় বিশাল আকারের কয়েকটি নৌকা ঘুড়ি জামালপুরের আকাশে উড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।
শুক্রবার বিকেলে ‘প্রিয় জামালপুর জেলা’ নামে ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ক্যাপশনে লেখা ছিলো ‘ভাইরাল নৌকা ঘুড়ি!! বাংলাদেশে এই প্রথম জামালপুর জেলায় সরিষাবাড়িতে নৌকা ঘুড়ি বানানো হয়।
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে ভিড় করেছেন অসংখ্য মানুষ। আর বিশাল আকারের নৌকা ঘুড়ি উড়াতে ব্যস্ত একদল যুবক ও কিশোর। ৮ থেকে ১০ ফুট লম্বা নৌকা ঘুড়িটি। প্রথমে কয়েকজন যুবক সেটিকে ধরে খোলা স্থানে নিয়ে যাচ্ছে। এরপর সেটিকে উড়িয়ে দেয়া হয় আকাশে। নৌকা ঘুড়ির সঙে যুক্ত করা দেয়া হয় বাংলাদেশের পতাকাও। সে পতাকাসহ আকাশে উড়াল দেয় নৌকা ঘুড়ি।
ভিডিওটি কবে ধারণ করা হয়েছে কিংবা নৌকা ঘুড়ি কবে উড়ানো হয়েছিলো সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!