[ দেশজুড়ে ]
চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার সকালে খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। তার নাম মো. জয়নায়। হাসপাতালে নেয়ার পথে বাসচালক মো. লিটন মারা যান।
মোরশেদুল আলম চৌধুরী আরো বলেন, এছাড়া দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!