ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাঁচ দিন সংসার করে পালালেন স্বামী, অনশনে স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৯
পাঁচ দিন সংসার করে পালালেন স্বামী, অনশনে স্ত্রী
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে দুই দিন ধরে অনশন করছেন ঢাকার এক তরুণী। 

বুধবার দুপুর থেকে উপজেলার বহুরিয়া ইউপির কালমেঘা চৌরাস্তা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে এ অনশন করছেন তিনি। 

এদিকে ওই তরুণীর বাড়িতে আসার খবর পেয়ে স্বামী আনোয়ার হোসেন পালিয়ে গেছেন। 

ওই তরুণী জানান, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ওই তরুণীর মুঠোফোনে প্রেম হয়। প্রেমের সূত্রে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়েও করেন। তবে এ বিয়ে মুঠোফোন হলেও গত ৩ সেপ্টেম্বর প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে স্বাক্ষর করেন।

পরে ঢাকায় তাদের বাসায় পাঁচ দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে তিনি প্রেমিক আনোয়ারের গ্রামের বাড়িতে এসেছেন নিজের স্ত্রীর মর্যাদার দাবিতে। 

তিনি আরো বলেন, তার খোঁজে বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা তাকে ব্যাপক মারধর করেছেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, তিনি ওই বাড়িতে গিয়ে অনশনরত তরুণীর সঙ্গে কথা বলেছেন। তাকে ওই তরুণী সবকিছু অবগত করলেও প্রেমিক আনোয়ার হোসেন সটকে পড়ায় কোনো সিদ্ধান্তের কথা এখনোও বলা যাচ্ছে না। এদিকে ওই তরুণী তার দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!