ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

চাঁপাইনবাবগঞ্জে ২৬ করোনা রোগী শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪, ১৪ জুলাই ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ২৬ করোনা রোগী শনাক্ত
সিভিল সার্জন কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৫ জন।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী বেড়ে দাঁড়াল ২২৫ জনে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!