ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাড্ডা ভাঙচুরে বিএনপির সাইবার দলের নেতা গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ৩ অক্টোবর ২০২৬
রাড্ডা ভাঙচুরে বিএনপির সাইবার দলের নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

Advertisement

ডিসি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!