ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুগদায় ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১, ২৬ এপ্রিল ২০২৪
মুগদায় ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত
ফাইল ফটো

রাজধানীর মুগদায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মো. মাহিন আহম্মেদ নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুগদা বড়বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন আহম্মেদ উত্তর মুগদা পাড়ার বাসিন্দা।

Advertisement

তাকে নিয়ে আসা শাকিল আহমেদ জানান, মুগদা বড়বাজারের সামনে রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি ময়লার গাড়ি ঐ কিশোরকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!