ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৯ মার্চ ২০২৪
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।

পুলিশ জানায়, নিহত ঐ যুবক মোটরসাইকেলযোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

Advertisement

পুলিশ কর্মকর্তা একেএম শরফুদ্দিন বলেন, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ঐ যানবাহন পালিয়ে যায়। তাই এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!