শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোহাম্মদ কাউসার জানান, আমার ভাতিজা মানসিক প্রতিবন্ধী। আজ সকালে বাসা থেকে বের হয়ে যায় নাখালপাড়া বড় মসজিদের দিকে। এ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।