ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১২ মার্চ ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
ফাইল ফটো

রাজবাড়ীর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কামালদিয়া থেকে ভাণ্ডারিয়া বাজারের সড়কে আলীপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি ইফতেখারুর আলম জানান, সকালে কামালদিয়া-ভাণ্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!