ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাজলায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে একাধিক ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৩
কাজলায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে একাধিক ইউনিট
ফাইল ফটো

রাজধানীর কাজলা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, আমরা মাত্র আগুনের সংবাদ পেয়েছি। আগুন নেভাতে আমাদের একাধিক ইউনিট পাঠানো হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো আমরা পাইনি।

Advertisement

আমাদের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!