আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে দুইটি টেন বাই টেন পাম্প বসিয়ে পানি ছেটানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি। কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এনেছি।
.png)
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।