ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় কাপড়ের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২৩
পুরান ঢাকায় কাপড়ের গোডাউনে আগুন
ফাইল ফটো

রাজধানীর বাবুবাজারে একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুবাজারের ৮তলা লায়ন টাওয়ারের সপ্তম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, বাবুবাজারের লায়ন টাওয়ারের ৭ম তলায় কাপড়ের গোডাউন রয়েছে। সেখানে রাত ৯টায় আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। তারা ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়। 

Advertisement

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!