ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ঘণ্টার আগুনে পুড়ল কেমিক্যাল কারখানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৩
এক ঘণ্টার আগুনে পুড়ল কেমিক্যাল কারখানা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হেডরন কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশের হেডরন কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

হেডরন কেমিক্যাল কারখানার ফ্লোর ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, ‌কারখানায় তিন-চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লারে হিট হয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই কারখানার সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে পুড়ে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!