শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ঐ যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, ঐ যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহের কোনো দাবিদারও পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা তদন্ত করছি।