ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুচাপা দেওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৬ মার্চ ২০২৩
বালুচাপা দেওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার
বালুচাপা দেওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার -ছবি ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নির্মাণাধীন ভবন থেকে বালুচাপা দেওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাইটগার্ড মো. রিপন বলেন, আমি সকাল ৭টার দিকে আমাদের নির্মাণাধীন ভবনে পানি দিতে যাই। তারপর দেখি বালু ও বিল্ডিংয়ের ভাঙ্গা ইট দিয়ে চাপা দেওয়া মরদেহটির পায়ের ও হাতের কিছু অংশ বের হয়ে আছে। পরে আমার অফিসে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাত এক যুবকের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করি। আমরা পিবিআই ও সিআইডিকে খবর দিয়েছি। তারা এসে আঙ্গুলের ছাপ নেয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। 

Advertisement

তিনি আরো বলেন, মরদেহের শরীরে, গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!