ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর ফুটপাতে মিলল অজ্ঞাত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ২৭ জানুয়ারি ২০২৩
রাজধানীর ফুটপাতে মিলল অজ্ঞাত মরদেহ
ফাইল ফটো

রাজধানীর লালবাগে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা-পুলিশ। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই নতুন মিয়া বলেন, আমরা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

তিনি বলেন, আমরা প্রযুক্তি সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!