বৃহস্পতিবার আদমদীঘি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গত ১১ জানুয়ারি রাতে হোসেন নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোচার্জার গাড়ি আদমদীঘির সান্তাহার এলাকা থেকে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী করে নিয়ে যায়। এ ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে সান্তাহারের তারাপুর কালভার্টের নিকট থেকে অটোচার্জার উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন এবং নিউ সাহাপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে ফারুক হোসেন।
.png)
একইদিন উপজেলার পোওতা এলাকা থেকে ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমান এবং কালাইকুড়ি পুকুরপাড় হতে ১০০ গ্রাম গাঁজাসহ সান্তাহার চা বাগান এলাকার সাজেদুর রহমান সাজুর ছেলে নুর নেওয়াজ মো. নাছিম আহম্মেদ দোলন ওরফে মাসুদকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।