ঐ যুবকের মরদেহ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মিসবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পেয়ে কুতুবখালী টোল প্লাজার ফুটপাত থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।
.png)
এসআই আরো বলেন, মরদেহের নাম-পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় আমরা তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি।