ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকার ডিআইটি পুকুর উদ্ধারে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ৮ জুন ২০২৩
পুরান ঢাকার ডিআইটি পুকুর উদ্ধারে রাজউকের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ অভিযান শুরু হয়। এর আগে, ডিআইটি পুকুরটি রক্ষার জন্য স্থানীয় লোকজন বেশ কয়েকবার মানববন্ধন করেন। 

এদিকে পুকুরটি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা ও পুকুর ভরাটকারী ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বুধবার পুকুর দখলমুক্ত করার ঘোষণা দেন। এরপর বৃহস্পতিবার উদ্ধার অভিযান শুরু হয়।

গত মঙ্গলবার পুকুর রক্ষায় বেলার নোটিশে বলা হয়েছে, পুকুরটির পানি স্থানীয় বাসিন্দারা নানান কাজে ব্যবহার করতেন। পুকুরের চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। মাটি ফেলে ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। 

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ডিআইটি পুকুরের জমি সম্পত্তি বিভাগকে জরিপ করতে বলা হয়েছে। পর্চা অনুযায়ী, মানচিত্র অনুযায়ী পুকুরের যে সীমানা, তা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে।

প্রসঙ্গত, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ভরাট করা বেআইনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পুরান ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!