ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জানা গেল পুরান ঢাকার গ্যাস লাইন বিস্ফোরণের কারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ১ মে ২০২৩
জানা গেল পুরান ঢাকার গ্যাস লাইন বিস্ফোরণের কারণ
ছবি: প্রতীকী

পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।

কীভাবে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে সোমবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা বাজারের রাস্তায় ওয়াসার ঠিকাদার পানির পাইপ স্থাপনের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিতাস গ্যাসের জরুরি টিম ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ করছে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে নেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।
 
তারা জানান, তারা ধূপখোলা মাছবাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকানে বসাছিলেন আ. রহিম, পাশেই ছিলেন মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত কাজ চলা সময়ে হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে।

Advertisement

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আব্দুর রহিমের শরীরে ৪৩ শতাংশ  মিম আক্তার ৫ শতাংশও আলিফের সামান্য দগ্ধ হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!