এমন পরিস্হিতি ও অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন পুরান ঢাকার সুরিটোলা মহল্লার পঞ্চায়েত কমিটি।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার সুরিটোলা স্কুল মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
.png)
এই নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পুরান ঢাকা বংশালের উসওয়াতুন হাসানা মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখ হাফেজ আব্দুস সামাদ মাদানী।
এলাকাবাসীর পক্ষ থেকে গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশে ধারণাতীতভাবে বেড়েছে তাপমাত্রা। এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির অবর্ণনীয় কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। তিনি যেন আমাদের সবার গুণাহ ক্ষমা করেন এবং বৃষ্টি দেন।

মাদরাসার সদস্য হুমায়ুন কবীর সুমন ও গাজী মো. রুম্মান ওয়াহেদ বলেন, তীব্র এই গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। তাই আমরা রাসূল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম।