ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৯, ১০ মে ২০২৩
রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাজুন ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে চলতি বছর কে কে স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাজুন ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী মারুক বলেন, দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ ঘটনায় আহত অবস্থায় তামিম (১৭), ইয়াছিন আরাফাত (১৮) ও শাওন (১৭) নামে আরো তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। 

এদের মধ্যে তামিম ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস টেনে পড়ে, ইয়াসিন আরাফাত কবি নজরুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শাওন একে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, তাজুন ইসলাম নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানতে পেরেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!