ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীঘটিত বিরোধে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৩, ৯ মে ২০২৩
নারীঘটিত বিরোধে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২
পাহাড়তলী থানা- ফাইল ফটো

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় নারীঘটিত বিরোধের জেরে দুটি গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুম ও সবুজ।

জানা যায়, নারী সংক্রান্ত বিষয়ে তর্কাতর্কি থেকে মারামারিতে জড়ায় দুটি গ্রুপ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন মাসুম ও সবুজ। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বলেন, দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!