ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে যুবকের ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ২৮ এপ্রিল ২০২৩
গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে যুবকের ছুরিকাঘাত
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মুসলিম নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

আহত নারীর ছোট বোন জানান, তার বড় বোন দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম নামের এক যুবক ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকেন। তিনি ঘরে ফিরলে ধর্ষণচেষ্টা চালান এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করেন মুসলিম। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

চিকিৎসক জানান, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকের জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!