ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ২১ এপ্রিল ২০২৩
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর
ফাইল ফটো

নেত্রকোণার বারহাট্টায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শ্বশুর আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। 

এর আগে, এদিন সকালে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আমির হোসেন মৃত হামিদ আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আমির হোসেনের ছেলে গার্মেন্ট কর্মী হিসেবে ঢাকায় কর্মরত। স্ত্রী সন্তান বাড়িতে থাকে। এদিকে আমির হোসেনের চোখ পড়ে পুত্রবধূর দিকে। প্রায় সময় নানান আজে-বাজে ইশারা-ইঙ্গিত করতো। কুপ্রস্তাবও দেয়। এতে রাজী না হওয়ায়, ক্ষিপ্ত হয় আমির হোসেন। 

Advertisement

পরে গত ১৭ মার্চ রাতে গলায় ছুরি ধরে পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করেন ঐ গৃহবধূ। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি সবাইকে জানান তিনি।

এ ঘটনায় ২২ মার্চ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ঐ নারী। আদালতের নির্দেশে গত বুধবার বারহাট্টা মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শ্বশুরকে ‍বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!