ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে প্রধান শিক্ষক

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে প্রধান শিক্ষক
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবদুস সালাম নামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার মির্জাগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আবদুস সালাম এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাতেনাতে সালাম মাস্টারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Advertisement

ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!