বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি এমদাদুল হক। তিনি বলেন, রোববার (১২ ফেব্রুয়ারি) কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী থেকে খুলনায় আসেন ওই নারী। এরপর তাকে ইটভাটায় রান্নার কাজ দেওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে যান ডালিম নামে এক ব্যক্তি। পরে চারজন মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। সোমবার সকালে পালিয়ে এলে ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
তিনি আরো বলেন, ধর্ষকদের গ্রেফতার করতে এরইমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছি বলে জানান তিনি।
.png)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পারসন ডা. অঞ্জন চক্রবর্তী বলেন, ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আরো কিছু পরীক্ষা করা হয়।