ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ১৩ বছরের কিশোরীকে ছুরিকাঘাত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০২৩
ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ১৩ বছরের কিশোরীকে ছুরিকাঘাত
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে জিউধরা ইউপির মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরীর ওপর হামলা করে স্থানীয় রহমান মৃধার ছেলে বাচ্চু মৃধা। আহত রক্তাক্ত মেয়েটিকে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, আজ ভোরে ভর্তি হওয়া কিশোরী মেয়েটির ডান হাঁটুর নিচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তার ডান হাঁটুর নিচে, হাতের আঙ্গুলগুলোয় বেশ কয়েকটি সেলাই লেগেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে খুলনায় স্থানান্তর করা হবে।

Advertisement

ওই কিশোরীর বাবা জানান, রাতে তার মেয়ে ঘরে একা ছিল। রাত ২টার দিকে প্রতিবেশী ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যায়।  

ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোঁজ-খবর নেয়া হচ্ছে। এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!