ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী-স্ত্রীর ‘বিশেষ মুহূর্তের’ ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩
স্বামী-স্ত্রীর ‘বিশেষ মুহূর্তের’ ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ
ফাইল ছবি

বিভিন্ন কৌশলে স্বামী-স্ত্রী বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকার সুবাদে তাকে বাসায় একা পেয়ে ধর্ষণও করেন তারা। 

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে দুই যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন- সদর উপজেলার ধূমিহায়াতপুর গ্রামের মো. তৌহিদুল ইসলাম ও একই এলাকার মো. মিলন আলী। 

র‍্যাব জানায়, ভিকটিমের দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

Advertisement

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, বিভিন্ন কৌশলে ভিকটিম ও তার স্বামীর বিশেষ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তারা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। একইসঙ্গে তারা ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!