ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪১, ৩ মে ২০২৩
কক্সবাজারে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় মো. আজিজ (৩৫) নামে এক চিংড়ি ঘের কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে  এ ঘটনা ঘটে। নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়ি ঘেরের কর্মচারী আজিজ। রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘেরে যাওয়ার পথে আজিজের কাছে বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়।

Advertisement

পরে গুরুতর আহত অবস্থায় আজিজকে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!