আমিনুল বাশার বলেন, গতকাল দিনগত রাতে টেকনিক্যাল মোড়ে মশিউর অসুস্থ হয়ে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।
মশিউরের মৃত্যুর কারণ জানিয়ে ওসি বলেন, হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর সনদে উল্লেখ করেছে অ্যালকোহল পয়জনিংয়ের কারণে মশিউরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
.png)