ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

প্রতারণা মামলা, এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:২৬, ৫ অক্টোবর ২০২১
প্রতারণা মামলা, এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার
আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে এক ব্যক্তির দায়ের করা মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে গুলশান থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই বেলাল হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন।

তিনি বলেন, সম্প্রতি এ মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!