ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কমলাপুরে ইঞ্জিনের চাপায় প্রাণ গেল ইঞ্জিন মিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১
কমলাপুরে ইঞ্জিনের চাপায় প্রাণ গেল ইঞ্জিন মিস্ত্রির
ফাইল ছবি

রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় শরিফুদ্দিন হারুন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন লেকেসেটের মধ্যে ঘটনাটি ঘটে।  

জানা গেছে, নিহত শরিফুদ্দিন হারুন ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকারী বাবুল হোসেন জানায়, সকালে স্টেশনের লেকসেটের একটা ইঞ্জিন মেরামত করছিলেন শরিফুদ্দিন। এ সময়ে আরেকটা ইঞ্জিন তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।

Advertisement

বাবুল হোসেন আরো জানান, শরিফুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। বর্তমানে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!