রাজধানীতে ১৭ জুয়াড়ি আটক
ঢাকার চকবাজার ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় র্যাবের পৃথক অভিযানে ১৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার র্যাব- ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার চকবাজার থানার চাম্পাতলী এলাকায় একটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়।
আটকরা হলো- মো. রুবেল (৩৫), মো. আলমগীর (৩৩), মো. ইউছুফ (৩৪), মো. হাসান (৩৬), মো. ইব্রাহীম (৩২), মো. হাসান (৩২), মোহাম্মদ আলী (৪০), আজিজুল (৩০) ও মো. ছিদ্দিকুর রহমান (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল, খোলা অবস্থায় ৫৮০ পিস কার্ড (তাস), ১ টি বক্স এবং ১৬ হাজার ৪৮৭ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভ্যাড্ডা উত্তরপাড়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. ইকবাল হোসেন (৩৫), মো. আরিফ বেপারী(৩৭), মো. সোলেমান (৩৬), মো. হায়ডুল (৩৭), মো. সেলিম (৪১), মো. পলাশ (৩৬), মো. সোহেল (৩২) ও মো. মিজান তালুকদার (৩৮)। এ সময় তাদের থেকে ৭ টি মোবাইল,১ টি বেডশিট, ৮ প্যাকেট জুয়া খেলার কার্ড (তাস) ও ২২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।