[ রাজধানী ]
দিয়াবাড়ীতে সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি, নিহত ২
ইনসেটে নিহত ওমর ফারুক
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় র্যাবের সঙ্গে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (৩৮) ও ইব্রাহীম খলিল (৫০)।
শুক্রবার সকালে র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি কামরুজ্জামান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে এ বন্দুকযুদ্ধ হয়।
তিনি জানান, এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, তিন হাজার ইয়াবা, তিনটি মোবাইল, নগদ ১০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!