[ দেশজুড়ে ]
চাচা শ্বশুরের তাণ্ডবে ১১ দিনের মাথায় নববধূ বিধবা
ফাইল ছবি
বিয়ের ১১ দিন পার হয়নি যুবক ইসমাইল হোসেনের। তবে বাড়ির সীমানা ও জমির বিরোধে চাচার রোষানলে পড়েন তিনি। এতে চাচা ও তার ছেলেদের লাঠির তাণ্ডবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন নববিবাহিত এ যুবক।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইসমাইল রংপুরের মিঠাপুকুরের বান্দেরপাড়ার সুলতান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বান্দেরপাড়ার সুলতান আলী ও মানিক মিয়া দুই ভাই। বাড়ির সীমানা ও জমির বিরোধ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে নববিবাহিত ভাতিজার সঙ্গে মানিক মিয়া ও তার ছেলেদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইসমাইলকে বেদম পেটাতে পেটাতে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মানিকসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!