[ দেশজুড়ে ]
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: প্রতীকী
বাগেরহাটের শরণখোলায় ডিস লাইনের সংযোগ দেয়ার সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নজরুল ইসলাম গাজী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার পূর্ব রাজাপুর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মাষ্টারের ছেলে এবং শরণখোলা কেবল টিভি নেটওয়ার্কের কর্মী।
স্থানীয়রা জানান, খুঁটিতে তার বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নিচে পড়ে যায়। পরে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মামুন হাসান চুন্নু জানান, নজরুল বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যুতের খুঁটিতে ডিসের তার বাঁধতে উঠলে পা ফসকে পড়ে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন জানান, বিদ্যুৎস্পৃষ্টে নয় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ ব্যাপারে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!