ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজনীতি ]
আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান
সংগৃহীত ছবি
মানুষের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় দলটি উন্মাদ হয়ে গেছে।
তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জাতীয় শিল্পের উন্নয়নে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!