ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ২৮ নভেম্বর ২০২৬
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ৩০ নভেম্বর, জমা ২ ডিসেম্বর
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৩০ নভেম্বর আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ফরম জমা নেওয়া হবে ২ ডিসেম্বর।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

এতে আরও বলা হয়, আগামী ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!