ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
সংগৃহীত ছবি

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ কর্মসূচি শুরু হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, লং মার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিয়েছে।

লং মার্চ শুরুর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কারি বেলাল হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানীসহ জোটের শীর্ষ নেতারা।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ লং মার্চ ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে পরিচালিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!