[ শিল্প ও সাহিত্য ]
মন বসে না পাঠে
মুহা. জিহাদুল ইসলাম লিখেছেন লালমোহন, ভোলা থেকে।
কদম - কেয়া ফুটে শাখে
ফুটে টগর - জবা,
বৃষ্টির দিনে পুকুর - ডোবায়
বসে ব্যাঙের সভা।
পাখপাখালি পাতার ফাঁকে
কিচির মিচির ডাকে,
বাবুই পাখি ঘর বুনে যায়
তাল গাছের ঐ শাখে।
মাছ শিকারে ধবল বকে
বিলে - ঝিলে হাটে,
এসব দেখে খোকন সোনার
মন বসে না পাঠে।
ডেইলি-বাংলাদেশ/এস এম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!