[ দেশজুড়ে ]
নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল সরকার। তিনি চর তেলিজানা এলাকায় শ্বশুর নুরনবীর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করছিলেন পাপ্পু। এ সময় গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। পরে ডালটি ছাড়াতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!