[ শিল্প ও সাহিত্য ]
বাংলা একাডেমির নতুন সভাপতি রফিকুল ইসলাম
অধ্যাপক ড. রফিকুল ইসলাম (ফাইল ছবি)
বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপাপ্ত শিক্ষাবিদ, নজরুল গবেষক ও লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেয়া হয়। ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী অধ্যাপক রফিকুল ইসলাম এই নিয়োগ পেয়েছেন।
তিন বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক শামসুজ্জামান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সে পদেই নিয়োগ পেলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!