ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৪ লাখ টাকার ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৯ অক্টোবর ২০২৬
২৪ লাখ টাকার ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটও উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টাংকি খাল-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত নৌযানটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা চিনি ও জব্দ করা ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!