ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমার বোনের সঙ্গে বিছানায়, তাই এই ম্যাচে খেলছে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ৯ ডিসেম্বর ২০১৯
‘আমার বোনের সঙ্গে বিছানায়, তাই এই ম্যাচে খেলছে না’
ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বরাবরই মজার মানুষ। নানাসময় মজার সব কান্ড করে সতীর্থদের মাতিয়ে রাখেন তিনি। তবে এবার টসের সময় যে কথা বললেন, উত্তরে হতবাক হয়ে হাসিতে ফেটে পড়লেন প্রশ্নকর্তাও। 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এমজানজি সুপার লিগে খেলছেন ফাফ ডু প্লেসি। রোববার টস করার সময় পার্ল রকস দলের অধিনায়ক ডু প্লেসির কাছে জানতে চাওয়া হয়েছিল দলে কোনো পরিবর্তন এসেছে কি না। 

প্রশ্নের উত্তরে ডু প্লেসি বলেন, হার্ডাস ভিলোজেন এই ম্যাচে খেলছে না। এখন আমার বোনের সঙ্গে ও বিছানায় রয়েছে। গতকালই ওদের বিয়ে হয়েছে কি না! উত্তর শুনে হাসি চেপে রাখতে পারেননি প্রেজেন্টার। হাসিতে ফেটে পড়েন তিনি।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসির বোন রেমি রিনার্সের সঙ্গে শনিবার বিয়ে হয়েছে জোরেবোলার হার্ডাস ভিলোজেনের। তিনি আবার পার্ল রকস দলে ডু প্লেসির সতীর্থ। এ কারণে তিনি রোববার নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস দলের বিরুদ্ধে এমএসএলের এই ম্যাচে খেলেননি।

ডু প্লেসির এই উত্তর এরই মাঝে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!