ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে মার্কিন বিমান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৫, ৬ জুন ২০২০
আফগানিস্তানে মার্কিন বিমান হামলা, নিহত ১৩
ছবি- সংগৃহীত

আফগান সরকার ও তালেবানদের মধ্যকার অস্ত্রবিরতির মেয়াদ শেষের দুই সপ্তাহের মাথায় প্রথমবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৩ জন নিহত হয়েছেন। -খবর আল জাজিরার।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সোন্নি লেজেট জানিয়েছেন, শুক্রবার বিকেলে ফারাহ প্রদেশে ২৫ তালেবান যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

আফগান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডারসহ ১৩ সদস্য নিহত হয়েছে। 

তবে এই হামলা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!