[ বিনোদন ]
আবেদনময়ী হওয়ার ‘টিপস’ দিলেন রাভিনা
রাভিনা ট্যান্ডন
আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বলিপাড়ায় রাভিনা ট্যান্ডনের জুড়ি মেলা ভার। রুপালি পর্দায় ঝড় তুলেছেন গ্ল্যামার দিয়ে। অক্ষয় কুমারের সঙ্গে মোহরা (১৯৯৪) সিনেমায় তার ‘টিপ টিপ বরসা পানি’ গানের সঙ্গে উত্তেজক নাচ আজও দর্শক মনে শিহরণ জাগায়।
তবে এই অভিনেত্রী মনে করেন কেবল মাত্র খোলামেলা হলেই আবেদনময়ী হওয়া যায় না। তিনি বলেন, নিজের পোশাকের কারণেই আবেদনময়ী লাগতে পারে। আর এটি নির্ভর করে কিভাবে পোশাকটা ডিজাইন করা আর সেটি কিভাবে পরছেন। কেবলমাত্র খোলামেলা হলেই যে আবেদনময়ী হওয়া যায় এটা সম্পূর্ণ ভুল।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে রাভিনা ট্যান্ডন বলেন, আমাকে কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু আমি যেসব চরিত্রে অভিনয় করতে চাই সেই চরিত্রগুলো এখনো পাই নি।
বহুল আলোচিত কে.জি.এফ: চ্যাপটার ওয়ান সিনেমার সিক্যুয়েলে অভিনয় করছেন রাভিনা। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন যশ। সিনেমার পাশাপাশি এখন ছোট পর্দায় রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা যায় রাভিনাকে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!